সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শিক্ষানবীশ আইনজীবীদের কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শিক্ষানবীশ আইনজীবীদের কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শিক্ষানবীশ আইনজীবীদের কর্মশালা অনুষ্ঠিত https://coxview.net/?attachment_id=83810
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী।

 

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

অদ‍্য ৬ ডিসেম্বর (শনিবার) সকাল ৯ টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শুরুতে আগত শিক্ষানবীশ আইনজীবীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং আইডি কার্ড, ফাইল ফোল্ডারসহ আনুষাঙ্গিক কাগজপত্র দেয়া হয়।

 

পরবর্তীতে আইনজীবী সমিতি মসজিদের পেশ ইমাম ইয়াছিন আরাফাত এর পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। তাছাড়া উপস্থিত সকলের নিজ নিজ পরিচয় দিয়ে একে অপরের পরিচিত হন এবং উপস্থিত শিক্ষানবীশ আইনজীবীদের শপথ বাক্য পাঠ করান করানো হয়।

 

সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র নির্বাহী সদস্য অ‍্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট মোঃ মনির উদ্দিন।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী।

 

রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ‍্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র অ‍্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী এবং সিনিয়র অ‍্যাডভোকেট শিবুলাল দেবদাস।

 

উক্ত প্রশিক্ষণে প্রায় ৭৯ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে মধ‍্যহ্নভোজের আয়োজন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.