সাম্প্রতিক....
Home / ২০১৫ / সেপ্টেম্বর

Monthly Archives: সেপ্টেম্বর ২০১৫

জেলায় বয়স ভিত্তিক ক্রিকেটারদের প্রাথমিক বাছাই সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক বিসিবি আয়োজিত ২০১৫-১৬ ক্রিকেট মৌসুমের জন্য বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব কক্সবাজারে সম্পন্ন হয়েছে। ২৩ সেপ্টেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন লন টেনিস কোটে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনূর্ধ ১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ...

Read More »

কনাফে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ: কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তর সুত্রে জানা যায়, ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ...

Read More »

কুতুবদিয়ায় ফিশিং বোট ডুবি! জীবিত ও মৃতসহ ১২ জন মাঝি-মাল্লা উদ্ধার : নিখোঁজ ১

এম.রাসেল, কুতুবদিয়া: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ফিশিংরত অবস্থায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে এক ফিশিং বোট ডুবির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টম্বর দিবাগত রাত ৩টার সময় বঙ্গোপসাগরে। ফিশিং বোট ডুবির ঘটনায় ঐ দিন রাতে অন্য একটি ফিশিং বোটে ...

Read More »

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ...

Read More »

সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির’কে গ্রেফতারে লামা রিপোর্টার্স ক্লাবের নিন্দা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বান্দরবানের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক কবির হোসেন ছিদ্দিকি আটকের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে লামা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেন, ...

Read More »

মানবাধিকার কাউন্সিলের শুনানিতে এইচআরডব্লিউ ‘বাংলাদেশ সরকার আরও কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক শুনানিতে একটি বিবৃতি উপস্থাপন করেছে। ওই বিবৃতিতে বাংলাদেশ সরকার অধিকতর স্বৈরশাসনের পথে এগোচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ ...

Read More »

আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

আজ পবিত্র হজ। বাংলাদেশসহ সারা বিশ্বের ২৫ লাখ মুসল্লি হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরে ফজরের নামাজ পড়ে রওনা হয়েছেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। সেখানে সারাদিন খুতবা শুনে বিকেলে আসরের নামাজের আগে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত ...

Read More »

লক্ষাধিক পর্যটকের পদাভারে মুখরিত হয়ে উঠবে কক্সবাজার

অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রস্তুত হয়ে উঠেছে কক্সবাজারের হোটেল মোটেল জোনসহ পর্যটন স্পট গুলো। পর পর দুইবার বন্যা ও প্রবল বর্ষণের মৌসুম বর্ষা শেষ হওয়ায় ঈদের দিন থেকে বিপুল সংখ্যক পর্যটকের কক্সবাজারে আগমন ঘটবে। ...

Read More »

ঈদগাঁওতে হামলার ঘটনায় আটক-১

এম আবু হেনা সাগর, ঈদগাঁও কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি ও প্রতিষ্ঠাতার উপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ তদন্ত কেন্দ্র। জানা যায়, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈদগাও বাসস্টেশনস্থ কেজি স্কুল গেইট সংলগ্ন স্থানে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কামরুল ...

Read More »

ঈদগাহ শিক্ষা নিকেতনের সভাপতির উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল-মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

এম আবু হেনা সাগর, ঈদগাঁও কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল)’র প্রতিষ্ঠাতা ও সভাপতির উপর অতর্কিত হামলার ঘটনায় দু’দিন ব্যাপী পৃথক পৃথক বিক্ষোভ মিছিল- মহাসড়ক অবরোধসহ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, ২২ সেপ্টেম্বর ...

Read More »

পর্যাপ্ত ক্রেতা থাকলেও বিক্রি জমে উঠেনি কক্সবাজারের পশুর হাটে

অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ: আর মাত্র দুইদিন পরই মুসলমানদের পবিত্র কোরবানির ঈদ। এই ঈদকে সামনে রেখে কক্সবাজারের কোরবানির হাটগুলো পশু বিক্রি শুরু হয়েছে। গত দুই-একদিনের তুলনায় বাজারে ক্রেতা সমাগম বাড়লেও পশুর দাম অত্যাধিক বৃদ্ধির কারণে এখনো পশু বিক্রি জমে ...

Read More »

ঈদুল আযহাকে সামনে রেখে উখিয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি

রফিক মাহামুদ, কোটবাজার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দেশে পেয়াজ ও দ্রব্যমূল্য সংকট নিরসনে সরকার পাশ্ববর্তী দেশ মায়ানমার, পাকিস্তান ও ভারত থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানী করলেও সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে পেয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, ...

Read More »

নাইক্ষ্যংছড়িতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ : আহত ৪

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি : পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি সড়কে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক আহত হয়েছে। ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় সড়কের জারুলিয়াছড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পরস্পর বিপরীত দিক দিয়ে আসা যাত্রীবাহী দুটি মোটর সাইকেল অতিক্রম ...

Read More »

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী ডাকাতদলের হামলা : গুলিবিদ্ধসহ আহত ১৩

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ : কক্সবাজার জেলা সীমান্ত উপজেলা টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী স্বশস্ত্র ডাকাতদলের হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ১৩ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২২ সেপ্টেম্বর ভোরে এ ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনার খবর পেয়ে টহল পুলিশের একটি ...

Read More »

হ্নীলায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে এমপি বদি – হারাম খাওয়ার প্রয়োজন নাই-ঘুষ দেওয়ারও দরকার নাই

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ: হারামের টাকায় কখনো এককাপ চা’ও খাইনি। ইয়াবার টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। সময় থাকতে মাদক ব্যবসা পরিহার করে হালাল ব্যবসায় মনোনিবেশ করুন। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে সকলে এগিয়ে আসুন। টেকনাফের প্রতিটি এলাকাকে পর্যায়ক্রমে বিদ্যুতায়নের ...

Read More »

নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি : পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালার চেরার কূল ঢালার মাঝে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর সন্ধায় ৬টায় চেরার কূল ঢালার মাঝা মাঝি আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের ...

Read More »

টেকনাফ-কক্সবাজার সড়কের ২৭ কিলোমিটারই খানাখন্দক

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ: টেকনাফ-কক্সবাজার ৮৯ কিলোমিটার এ সড়কের থাইংখালী থেকে টেকনাফের হ্নীলা পর্যন্ত ২৭ কিলোমিটারের প্রায় অর্ধেক পথই খানাখন্দে ভরা। বর্তমানে এ সড়কটি অনেকটাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ সড়কের কয়েকটি গর্তে মিয়ানমার থেকে আমদানি করা বিভিন্ন পণ্যসামগ্রী ভর্তি ট্রাক ...

Read More »

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সমাপনী অনুষ্ঠান

কক্সবাজার জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর ১০ম শ্রেণির ‘ক’ শাখার শিক্ষার্থীদের উদ্যোগে সম্পন্ন হল। ১৭ সেপ্টেম্বর ক্লাস সমাপনী অনুষ্ঠান সকাল ১০ টায় অনুষ্ঠিত ক্লাস পার্টিতে যোগ দেন প্রধান অতিথি বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও একাডেমী পরিচালনা পর্ষদ ...

Read More »

ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিতরণ

ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঝিলংজা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী মুক্তিযোদ্ধা মাষ্টার আহমদুুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মিয়াজী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দু শুক্কুর ঠিকাদার, ঝিলংজা ...

Read More »

মগনামায় অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া: উপকূলীয় উপজেলা পেকুয়ার মগনামা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। ২২ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে শতাধিক লোক মানববন্ধনে অংশ গ্রহণ করে। এলাকাবাসী বলেন, বঙ্গোপসাগরের বেড়িবাঁধের ওপর জালিয়াপাড়ায় জনৈক আশরাফ মিয়া ...

Read More »

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আমেরিকা যাচ্ছেন সাংবাদিক আবু তাহের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরসঙ্গী হয়ে আমেরিকা যাচ্ছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমকাল পত্রিকার কক্সবাজার অফিস প্রধান আবু তাহের। তিনি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আমিরাত এয়ারলাইস এর ফ্লাইটে নিউইয়র্ক এর পথে ঢাকা ত্যাগ করেন। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তাঁর ...

Read More »
Portrait of a professional, showcasing contact details and role information.