সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ৪৪তম জাতীয় স্কুল -মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

৪৪তম জাতীয় স্কুল -মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

৪৪তম জাতীয় স্কুল -মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

৪৪তম জাতীয় স্কুল -মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া:

৪৪ তম জাতীয় স্কুল-মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় শুক্রবার (১১ সেপ্টম্বর) চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভাগীয় ফুটবল ফাইনাল খেলায় ফেনীর সোঁনাগাজী উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেন। শনিবার হয়রত শাহা জালালের পূণ্যভূমি সিলেটে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ফুটবল খেলায় অংশ গ্রহনের উদ্দেশ্যে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় দল ও পরিচালনা পরিষদ সিলেটে পৌঁছেছে।

জাতীয় পর্যায়ের খেলা গুলোতে অংশগ্রহন করে জয় লাভ করার উদ্দেশ্যে সর্বস্তরের সকলের দোয়া কামনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ, বিদ্যালয়ের সকল খেলোয়াড়, শিক্ষক, পরিচালনা পরিষদ। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক ফখরুল হাসান ও সদস্য সচিব মীর মোশারফ হোছাইন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কৃতি ফুটবল দল চট্টগ্রাম বিভাগীয় ফুটবল ফাইনাল খেলায় অংম গ্রহন করে চ্যাম্পিয়ন হয়ে শুধু কুতুবদিয়া উপজেলা ছাড়াও সারা কক্সবাজার জেলার সম্মান অক্ষুন্ন রাখায় বিদ্যালয়ের কৃতি ফুটবল দল, পরিচালনা পরিষদের সভাপিত ও অন্যান্যদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং জাতীয় পর্যায়ের সকল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার জন্য সর্বস্তরের সকলের দোয়া কামনা করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.