এম. আবুহেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাসস্টেশনে সিএনজি-মোটর সাইকেল দুর্ঘটনায় একজন আহত হয়েছে।
জানা যায়, ২ অক্টোবর বিকাল চারটার দিকে ঈদগাঁও বাসস্টেশনে নিউ পাহাড়িকা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা সংঘটিত হয়। তবে মোটর সাইকেলটি চকরিয়া মুখী আর সিএনজিটি স্টেশন এলাকায় দিক পরিবর্তনের সময় সজোরে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। আহত মোটর সাইকেল চালকের পরিচয় জানা যায়নি।
এ রিপোর্ট লিখা পর্যন্ত মোটর সাইকেল চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে এক ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে লোকজন সূত্রে প্রকাশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.