এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
সারাদেশের ন্যায় বেতন বৈষম্যের প্রতিবাদ ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতেও অর্ধ শতাধিক ঔষধ কোম্পানীর প্রতিনিধির মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে ৫ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এ মানব বন্ধনটি ঈদগাঁও বাসস্টেশনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ঈদগাঁও শাখার উদ্যোগে পালিত হয়। এ মানববন্ধনে ঈদগাঁওতে কর্মরত বাংলাদেশের অর্ধ শতাধিকেরও বেশি ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণ অংশ নেন।
পরে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে তাদের মানব বন্ধন কর্মসূচী সমাপ্তি ঘটে। তন্মধ্যে তাদের এ ৫ দফা দাবীর মধ্যে- সরকারী নতুন বেতন স্কেল সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মুল্যস্ফীতির কথা বিবেচনা করে টি/এ-ডি/এ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিশ্চয়তা বিধান, ঔষধ কোম্পানীর এমআরদের সংগঠন ফারিয়াকে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ জাতীয় সকল ছুটি প্রদানের বিধানসহ আরো অন্যান্য দাবী রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.