বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে যাত্রা শুরু করলো কক্সবাজার জেলা শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত সেন্ট্রাল হসপিটাল কক্সবাজার। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবীসহ সন্ধ্যা নাগাদ জমজমাট হয়ে উঠে হাসপাতাল চত্ত¡র। উদ্বোধনের পরপরই শুরু হয় রোগীদের লম্বা লাইন।
‘বেটার কেয়ার ফর বেটার লাইফ’ শ্লোগানকে ধারণ করে সর্বোচ্চ উন্নত সেবার প্রতিশ্রতিতে কক্সবাজার জেলা শহরের প্রাণকেন্দ্রে (গার্লস স্কুলের সংলগ্ন, বয়েজ স্কুলের সামনে) সর্বাধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধাসহ গড়ে উঠা ‘সেন্ট্রাল হসপিটাল কক্সবাজার’। এর চিকিৎসাসেবা কার্যক্রম ১৪ অক্টোবর শুরু হয়েছে। দুপুরে ফিতা কেটে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কামাল। বিকেল ৪টায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক।
হসপিটালের উদ্বোধনী দিনে উপস্থিত থেকে শুভ কামনা করেন স্বাস্থ্য অধিদপ্তর সহকারী পরিচালক ডা: পুচনু, সাবেক সিভিল সার্জন ডা: জিএম মাহামুদ, ইনষ্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েন্স সাইম পরিচালক ডা: এস.এ প্রিন্স, সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা: মাহবুবউল আলম, সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম, অধ্যক্ষ ওমর ফারুক, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: নুরুল করিম খাঁন, বিএমএ জেলা সাধারণ সম্পাদক ডা: সাইফুদ্দিন ফরাজী, আল-ফুয়াদ হাসপাতাল কনসালটেন্ট (গাইনী) ডা: কুলসুমা আক্তার, কনসালটেন্ট (গাইনী) ডা: খাইরুন্নেছা মুন্নী, ডা: রুমানা আফরোজা বানু, কনসালটেন্ট (সার্জারী) ডা: আনিসুল হোসেন, আর.পি (সদর) ডা: মোস্তফা নুর মহসীন, কনসালটেন্ট এনেসথেসিয়া ডা: বিধান পাল, জুনিয়র কনসালটেন্ট এনেসথেনিয়া ডা: মো: ইউনুচ, ডা: এসবি শর্মা, সার্জারী কনসালটেন্ট ডা: এস.এম সরওয়ার, ডা: জামশেদুল হক, ডা: মামুন, এডঃ ফরিদুল ইসলাম, এডঃ জিয়া উদ্দিন আহমদ, জেলা স্বেচ্ছাসেবকল দল সাধারণ সম্পাদক এডঃ মো: ইউনুচ, সদর হাসপাতাল প্রধান সহকারী তুষার কান্তি পাল, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, সাংস্কৃতিক জোট সভাপতি এডঃ তাপস রক্ষিত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ।
হসপিটালের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট শ্রীধর দত্ত বাদল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের চৌধুরী, ডা: সমীর দাশ। হসপিটালের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনা করেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবুল আউয়াল প্রামাণিক।
উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম, পরিচালক ডা: সলিমুল্লাহ খান নবাব, পরিচালক হাবিবুল ইসলাম, পরিচালক আব্দুল মাজেদ, পরিচালক ওমর শরীফ শিবলী। পরে উপস্থিত সর্বস্তরের অতিথিদের উন্নতমানের নাস্তা পরিবেশন করা হয়।
-প্রেসবিজ্ঞপ্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.