সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক গ্রেফতার

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক গ্রেফতার

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক গ্রেফতার

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। ধৃত ব্যক্তি হচ্ছে মিয়ানমারের বুচিদং এর মোঃ নুরুল আমিনের ছেলে মোঃ নবী হোসেন (২২)।

বৃহস্পতিবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া নাফনদীর কিনারায় কেওড়া বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবা আসার গোপন সংবাদে বিজিবি সদস্যরা নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তবে এসময় কয়েক পাচারকারী পালিয়ে যায় বলে জানান তিনি। জব্দ ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা।

ধৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.