সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফ নাফনদী ঘোলারচর থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ নাফনদী ঘোলারচর থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ নাফনদী ঘোলারচর থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলূ, টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফে নাফনদীর মোহনা ঘোলারচর এলাকা থেকে তিন লাখ পিস ইয়াবাসহ নৌকা উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার ইয়াবার পরিমান প্রায় ৩ লাখ পিস বলে জানায়। এ ইয়াবার চালানটি বিজিবির সর্ব বৃহৎ উদ্ধার চালান বলে জানায়।

১৯ অক্টোবর সোমবার রাতে ৪২ বর্ডার র্গাড ব্যাটিলয়ান অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টহলদল নাফনদী মোহনা ঘোলারছড় এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদে বিজিবি অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেটি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে দুইটি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবাগুলো গণনা করে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.