কক্সবাজারের পেকুয়ায় নবাগত জাপা নেতা ব্যবসায়ী বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলমকে ফুলের শুভেচ্ছা সিক্তে স্বাগত জানিয়েছে পেকুয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজ।
সোমবার দুপুরে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুর রহমান রোহান, চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক জাকের উল্লাহ, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক এস.এম.মাহাবুব ছিদ্দিকী, সদস্য সচিব সাংবাদিক এম.দিদারুল করিম, জাপা নেতা হাজি বদিউল আলম, রাজাখালী জাতীয় পার্টির সভাপতি হোসাইন শহিদ সাইফুল্লাহ এম.ইউ.পি, পেকুয়া উপজেলা ছাত্র সমাজের আহব্বায়ক মোঃ আজিজুর রহমান প্রমুখ।
এসময় তারা নিজ এলাকায় নয় বছরের সফল রাষ্ট্র নায়ক সাবেক সেনা প্রধান ও জাপা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের নেতৃত্বাধীন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন জাতীয় পার্টি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের আদর্শে পরিচালিত নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করার কর্মসূচীতে নবাগত নেতার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় নবাগত জাপা নেতা জাহাঙ্গীর আলম কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র নির্দ্দেশনা ও পরামর্শে দলীয় কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.