সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় বিদ্যুতের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে স্কুল শিক্ষিকাসহ আহত ৫

পেকুয়ায় বিদ্যুতের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে স্কুল শিক্ষিকাসহ আহত ৫

পেকুয়ায় বিদ্যুতের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে স্কুল শিক্ষিকাসহ আহত ৫

পেকুয়ায় বিদ্যুতের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে স্কুল শিক্ষিকাসহ আহত ৫

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

পেকুয়ায় পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের জের ধরে প্রাইমারী স্কুল শিক্ষিকাসহ ৫ জনকে কুপিয়েছে দূবৃর্ত্তরা। তাদেরকে মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছে। ঘটনাটি ঘটেছে, ২২অক্টোবর বিকেলে উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠান মাতব্বর পাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই এলাকার ইছহাকের পুত্র ফজল কাদের (৩২) গংদের সাথে নুরুল হকের পুত্র ওবাইদুল হাকিম গংদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফজল কাদের গং ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ওবাইদুল হাকিম গংদের উপর হামলা করে। হামলায় নুরুল হকের পুত্র ওবাইদুল হাকিম, তার স্ত্রী স্কুল শিক্ষিকা হালেছা বেগম, পুত্র রোকন, জালাল, ইব্রাহীম গুরুতর আহত হয়।

একটি সুত্র জানিয়েছেন, শিলখালী ইউনিয়নের পেঠান মাতব্বর পাড়া এলাকায় বিদ্যুতায়নের জন্য ওই ফজল কাদের গং জোর পূর্বক নুরুল হকের পুত্র ওবাইদুল হাকিম গংদের বসতবাড়ির মধ্যখানে বিদ্যুতের খুটি স্থাপন করতে চেয়েছিল। এতে ওবাইদুল হাকিম গং বাধা দেওয়ায় ফজল কাদের গং ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় আহত নুরুল হকের পুত্র ওবাইদুল হাকিম জানান, তারা অন্যায়ভাবে আমাদের বসতভিটার মধ্যখানে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করতে চেয়েছিল। এতে বাধা দেওয়ায় ভাড়াটিয়া সন্ত্রাসী জড়ো করে তারা দা, কিরিচ ও লোহার রড দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে।

এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.