টেকনাফে সৈকতে হাজার হাজার সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায় পরিণত মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন। ২৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টার দিকে বঙ্গোপসাগরের টেকনাফ মহেষখালীয়পাড়া সী বীচ ঘাট পয়েন্টে শনাতন ধর্মাম্বলীসহ শত শত মানুষের উপস্থিতিতে কেন্দ্রীয় বিষ্ণু মন্দির ও ডেইল পাড়া দূর্গা মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।এছাড়া একই সময়ে উপক’লীয় ইউনিয়ন বাহারছড়া শামলাপুর ঘাট পয়েন্টে বাহারছড়া বিষ্ণু মন্দিরের প্রতিমা বিসর্জন করা হয়েছে।
অপরদিকে হ্নীলা নাটমুরা পাড়া হরি মন্দির পাশ্বের নাফনদীতে একযোগে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। তবে বিসর্জনের সময় সাগর ও নদীর পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ দেখা দিয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অন্যদিকে দুপুরে টেকনাফ হ্নীলা পুরান বাজার কালী মন্দিরের প্রতিমাটি বিসর্জনে জন্য কক্সবাজার সৈকতে র্সিজনের জন্য নেওয়া হয়েছে।
গত সোমবার সন্ধা থেকে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়। পরে সপ্তমী, মহাষ্টমী ও কুমারী পূজা এবং মহানবমী ও বিজয়া দশমী শেষে শুক্রবারে সাগর ও নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে এবারে টেকনাফে কেন্দ্রীয় বিষ্ণু মন্দির ও ডেইল পাড়া দূর্গা মন্দির, হ্নীলা পুরান বাজার কালী মন্দির, নাঠমুরা পাড়া হরি মন্দির, বাহারছড়া শামলাপুর বিষ্ণু মন্দিরের পূজা মন্ডপে প্রতিমায় পূজার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
টেকনাফ উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি শিব পদ ভট্টাচার্য ও ডেইলপাড়া দূর্গা মন্দির সভাপতি সনজিত কুমার শীল জানান, টেকনাফে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্টানিকতা শেষে সাগর ও নদীতে প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। তবে সুষ্ট ভাবে পুজার কার্যক্রম শেষ এবং সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারনকে সাধুবাদ জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.