সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ফলোআপ… চকরিয়ায় চলন্তগাড়ীর ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দু’ভাইয়ের মৃত্যু

ফলোআপ… চকরিয়ায় চলন্তগাড়ীর ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দু’ভাইয়ের মৃত্যু

ফলোআপ... চকরিয়ায় চলন্তগাড়ীর ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দু’ভাইয়ের মৃত্যু

Electricity - Mukul 22-10-2012 (news & 4pic) f1 (3)মুকুল কান্তি দাশ, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় চলন্তগাড়ীর ছাদে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ চারজন দগ্ধ হয়ে আহতদের মধ্যে দুই ভাই তিনদিন পর চিকিৎসা চলাকালে মারা গেছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কলেজের সামনে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। গত শনিবার সকাল ৭টা ও রাত ৮টা দিকে দুই ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

মারা যাওয়া দুই ভাই হলেন- বদরখালী ইউনিয়নের ছনুয়াপাড়ার আকতার মাঝির ছেলে আলমগীর (২৪) ও তাঁর ভাই জাহাঙ্গীর আলম (২০)। ওই ঘটনায় দগ্ধ হয়ে আহত অপর দুইজন বেরুয়াখালীর শহিদুল্লাহর ছেলে রাহাতুল ইসলাম ছোটন (১২), সাতডালিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে আতিক (৩২) এখনও চিকিৎসাধীন রয়েছেন।

বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই ভাই হাসপাতালে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মাসুদ আলম।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.