তিন থানা পুলিশের যৌথ অভিযানে পিছু হঠেছে অপহরণকারীরা। অবশেষে ১৬ ঘন্টার ব্যবধানে সম্পূর্ণ অক্ষত অবস্থায় জঙ্গল হতে ফিরে এসেছে অপহৃত ইউপি মেম্বার সহ তিন ব্যক্তি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অপহরণ ও পরবর্তী সময়ে পুলিশ বেশ কয়েক দফা সাড়াশি অভিযান চালিয়েও এ পর্যন্ত একজনকে আটক করতে সক্ষম হয়েছে। তার নাম জাকের। ঘটনার আসল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে।
ঈদগাও-ঈদগড় সড়কে ইতোপূর্বে ও বর্তমান সংঘটিত অপহরণের ঘটনাকে ঘিরে অপহৃতদের পরিবারে যেমনি শংকা বাড়ছে তেমনি সড়কটিতে চলাচলরত যাত্রীদের মধ্যে চরম আকার ধারণ করছে উদ্বেগ-উত্কণ্ঠা।
উল্লেখ্য ২৩ অক্টোবর শুক্রবার সকালে চিকিত্সা শেষে এ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার সময় ঈদগাও-ঈদগড় সড়কের পাহাড়ী ঢালায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের প্রাক্তন ইউপি মেম্বার আবু তৈয়ব ও তার সাথে থাকা আবু বক্কর ও শাহ আলমকে একদল দুর্বত্ত গাড়ি আটকিয়ে অপহরণ করে পাহাড়ী জঙ্গলে নিয়ে যায়। খবর পেয়ে কক্সবাজার মডেল থানার ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পাহাড়ে অভিযান চালায়। এ সময় রাত প্রায় ৩টায় অপহৃতদের ছেড়ে দিলে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়।
এদিকে চর্তুমূখী অভিযানের ভয়ে তারা আর এগোয়নি বলে পুলিশের ধারনা। ঈদগাও পুলিশের আইসি মিনহাজ মাহমুদের মতে, এ ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। তবে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম অপহৃতদের উদ্ধারের ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.