কপিল উদ্দিনের বাবার নাম ফকির আহমেদ। তার বন্ধু পারভেজ কপিলকে দুষ্টমি করে ফকিরের ছেলে বলায় তেলে-বেগুনে জ্বলে উঠে কফিল। এক পর্যায়ে আরেক বন্ধু হানিফকে সাথে নিয়ে কপিল বেদম পিটুনি দেয় পারভেজকে। এসময় প্লাস্টিকের চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয় পারভেজ (১৮)।
বুধবার সকাল ১০ টার দিকে চকরিয়া পৌরশহরের হাসপাতাল সড়কের এস.কে.আই ফার্মেসীতে এ ঘটনা ঘটে। পারভেজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী ও আহত তিনজনের বাড়ি পৌরসভার কোচপাড়ায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.