সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়া এবারে ৪কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ২৬২৯

পেকুয়া এবারে ৪কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ২৬২৯

JDC-2এস.এম ছগির আহমদ আজগরী; পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় এবারে জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ২৬২৯। পেকুয়ায় ২টি জেএসসি ও ২টি জেডিসি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৪টি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করবে। কেন্দ্র গুলো হল: পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পেকুয়া আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা ও রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা।

এদিকে জিএমসি ইনষ্টিটিউশন কেন্দ্রে এবারে জেডিসি পরীক্ষার্থী রয়েছে ৭৬৫ জন। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী রয়েছে ৯৪৭ জন। পেকুয়া আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে রয়েছে সর্বমোট পরীক্ষার্থী ৫৮৯জন। রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা কেন্দ্রে রয়েছে ২২৮জন।

এদিকে পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার ১২৬জন ছাত্র ছাত্রী মধ্যে ৬০জন ছাত্র ও ৬৬ জন ছাত্রী রয়েছে । মৌলভীবাজার সিনিয়র মাদ্রাসার ছাত্র রয়েছে ৩০ জন ও ছাত্রী রয়েছে ৮০ জন। মগনামা সিনিয়র মাদ্রাসায় ছাত্র রয়েছে ২৩ জন ও ছাত্রী রয়েছে ৭০জন। ফাসিয়াখালী ফাজিল মাদ্রাসায় ছাত্র রয়েছে ৩৫ জন ও ছাত্রী রয়েছে ৩১ জন।

উজানটিয়া সিনিয়র মাদ্রাসায় ছাত্র রয়েছে ৩৯ জন ও ছাত্রী রয়েছে ৭ জন। মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রাসায় ছাত্রী রয়েছে ৫৫ জন ও ছাত্র ৩৭জন। পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসায় ছাত্রী রয়েছে ৫৮ জন। অপরদিকে রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষার্থী রয়েছে ২২৮ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। তথ্য সুত্রে জানা যায়, ইতোমধ্যে পরীক্ষার প্রশ্নপত্রসহ যাবতীয় মালামাল বোর্ড থেকে পেকুয়ায় নিয়ে আসা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.