পরীর শুরুটা ছিল ছেলে-চরিত্র দিয়ে!পরীর শুরুটা ছিল ছেলে চরিত্র দিয়ে। ছবির সংখ্যা বিচারে দেশের সবচেয়ে ব্যস্ত নায়িকার নাম এখন পরী মনি। মুক্তি প্রাপ্ত একাধিক ছবির পাশাপাশি মুক্তিপ্রতীক্ষিত ‘রানা প্লাজা’ছবিতে অভিনয় করে আলোচিত অভিনেত্রী হিসেবেও তার নাম সমাদৃত। তার শুরুর গল্পটা কিন্তু ভিন্ন। অভিনয় যাত্রা শুরু হয়েছিল মঞ্চে ছেলে চরিত্রের মধ্য দিয়ে। শুক্রবার রাতে পরীর ২১তম জন্মদিনে অভিনয়ে আসার নেপথ্য গল্প শুনিয়েছেন তার নানু ভাই।
তিনি বলেন, পিরোজপুরে মঠবাড়িয়া স্কুলে আমি শিক্ষকতা করি। ওই স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম ছাত্রী হিসেবে প্রথম বিভাগ পেয়েছিল পরীর আম্মা। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। পরীর যখন তিন বছর বয়স তখন তার মা মারা যায়। পরীর মায়ের স্বপ্ন আমি পরীকে নিয়ে দেখতে থাকি।’
তিনি বলেন, ‘পরী যখন আমার স্কুলে নবম শ্রেণীর ছাত্রী। মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটিকায় অভিনয়ের জন্য আমার আরেক নাতনী স্বর্ণা ও পরীকে নির্বাচিত করি। পরী করেছিল ছেলের চরিত্র আর স্বর্ণা মেয়ের। ওই নাটকে পরীর স্বতঃস্ফুর্ত অভিনয় দর্শক ও আমন্ত্রিত অতিথিদের এতটাই মুগ্ধ করেছিল যে, তা দেখে আমি বিস্মিত হয়েছিলাম। তখনই ভেবে ছিলাম, পরী যদি কোনো আদর্শ পরিচালাক, প্রযোজক, নায়কের সান্নিধ্য পায় তবে সে অভিনয় দিয়ে অনেক দূর এগোতে পারবে।’পরীর নানা বলেন, ‘আমার বিশ্বাস দর্শক পরীর মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দেখে তার কিছুটা হলেও প্রমাণ পেয়েছেন। আমি সবার কাছে পরীর জন্য দোয়া চাই।’
শুক্রবার রাতে পরীর জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবার বক্তব্য শেষে মাইক্রোফোন হাতে পরী বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। যেন দর্শকদের পছন্দের চরিত্রগুলোতে অভিনয় করতে পারি এবং সবার ভালোবাসা নিয়ে সামনে এগোতে পারি।’
জন্মদিনেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘নগর মাস্তান’। রকিবুল আলম রাকিব পরিচালিত সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান ও শাহ রিয়াজ। জন্মদিনের অনুষ্ঠানে এই ছবিটি নিয়ে পরী কিছু না বললেও আগে জানিয়ে ছিলেন, ‘এটি তার জন্মদিনের বড় উপহার।’
২০১৩ সালের ডিসেম্বরে নির্মাতা শাহ আলমের ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন পরী মনি। ছবিটি চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। এখন হাতে থাকা একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এ ছাড়া নভেম্বর মাস থেকে শুরু করবেন সোহানুর রহমান সোহান পরিচালিত নতুন একটি ছবির শুটিং। নাম ঠিক না হওয়া ছবিটিতে পরীর বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী।
-গ্লোবটুডেবিডিডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.