টেকনাফে ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক পাচারকারীকে আটক করা হয় বলে জানায়।
৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, রবিবার রাতে দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার সুলতানের নেতৃত্বে বিজিবির জওয়ানরা চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ পিচ ইয়াবাসহ মহেষখালী উপজেলার পানিরছড়া এলাকার মোঃ জহিরের ছেলে মোঃ হোসাইন (২৫)কে আটক করা হয়। উদ্ধার ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।
এছাড়া একইদিন রাতে একই কমান্ডারে নেতৃত্বে বিজিবির টহলদল গোপন সংবাদে দমদমিয়া ন্যাচারর্পাক এলাকায় অভিযান চালিয়ে ১৪১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার চোলাই মদের আনুমানিক মূল্য ৪২ হাজার ৩শ টাকা বলে জানায়। উদ্ধার চোলাই মদ সমূহ ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.