টেকনাফে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবাসহ আটক মোঃ জাহেদুল ইসলাম (৩০) নামক এক ব্যক্তিকে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী হচেছ, কুড়িগ্রাম ফুলবাড়ি এলাকার মোঃ আনোয়ারের ছেলে বলে জানায়।
৩ নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবালের নেতৃত্বে ম্বোাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা পাচারের দায়ে উপরোক্ত ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিকে জেলে প্রেরন করার জন্য থানায় প্রেরন করা হয়েছে। উদ্ধার ইয়াবা সমূহ জনসম্মূখে ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানান, একইদিন সকাল সাড়ে ১০ টার দিকে দমদমিয়া বিওপির জওয়ানরা কক্সবাজারগামী বাস তল্লাশি চালিয়ে ৪৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.