হুমায়ুন কবির জুশান; উখিয়া :
ঋতু পরিক্রমায় বাংলাদেশের প্রকৃতিতে চলছে হেমন্তকাল। আর হেমন্তের শুরুতেই বাঘড়া দিচ্ছে আগাম শীতের আমেজ। শীতের কুয়াশায় ঢেকে যাওয়া দিগন্ত রেখা আর সবুজ ঘাসে কিংবা ধানের পাতায় শিশিরের খুনসুটি জানান দেয় শীতের আগমন বার্তা।
শীতের এই বার্তা বয়ে এসেছে দেশের সর্ব দক্ষিণে অবস্থিত জেলা কক্সবাজারে। উখিয়া উপজেলাসহ পুরো জেলাজুড়ে বইছে দিনে মাত্রাতিরিক্ত গরম আর রাতে কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া। রাতে ঘুমানোর সময় অনেকেই হালকা-পাতলা কাথা ব্যবহার করছেন।
গত কয়েক বছর থেকেই ঋতুর এই পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবেশবিদরা জানিয়েছেন, প্রকৃতির বিরুপ প্রভাবের কারণে আবহাওয়ার এই বিরাট পরিবর্তন হচ্ছে।
গত কয়েকদিন ধরেই আবহাওয়ার এ পরিবর্তন দেখছে এখানকার মানুষ। সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি। হেমন্তের শুরুতেই শীতের আগমন হওয়ায় প্রকৃতি এখন নতুন রুপ ধারণ করেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.