মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক গাড়ী উল্টে খাদে পড়ে গেলে গাড়ীর চালক নিহত ও জেএসসি পরীক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। নিহত গাড়ীর চালক মো.জাহেদ (৪০) উত্তর হারবাং নুনিয়ারছড়ার মঞ্জুর আলমের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-বরইতলী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী রাজিয়া সুলতানা (১৪), মিসকাত সুলতানা (১৫), উত্তর বরইতলী উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ মোহাম্মদ ছৈয়দ (১৪) ও যাত্রী আক্কাস আহমদ (৪০)। আহত অপর ৬ পরীক্ষার্থীর নাম পাওয়া যায়নি। আহতরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার।
বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার জানান, বরইতলী ইউনিয়নের দুটি স্কুলের ৯জন জেএসসি পরীক্ষার্থী ম্যাজিক গাড়ীতে করে চকরিয়া পৌরশহরস্থ কোরক বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। গাড়িটি বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে সামনে থাকা একইমূখী একটি লোকাল গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় গাড়ির চালক জাহেদ ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ও পড়ে যাওয়া আহত জেএসসি পরীক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেয়।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়েজুর রহমান দুর্ঘটনা হতাহতের সত্যতা নিশ্চিত করেন এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.