টেকনাফ সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন করা হয়েছে। উক্ত সম্মলনে মোঃ ইসহাক সভাপতি, মোঃ সাবের সম্পাদক, মোঃ ইয়াছিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এ লক্ষ্যে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টেকনাফ সদর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ সদর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল ফারুক, সাবেক সাধারন সম্পাদক নূরুল আবছার।
উক্ত সভা পরিচালনা করেন সদর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির আহম্মদ। এতে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগ নেতা মোস্তাক, সদর ছাত্রলীগ নেতা দেলোয়ার, ফোরকান, কলেজ ছাত্রলীগ নেতা মোঃ আয়ুব ও হামিদ প্রমূখ।সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ ইসহাক সভাপতি, মোঃ সাবের সম্পাদক, মোঃ ইয়াছিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.