সমুদ্র সৈকতের সী গাল পয়েন্টে রানার চ্যানেল আই বীচ ফুটবলের জমজমাট আসর শুরু হয়েছে। সাবেক জাতীয় ফুটবল তারকাদের অংশগ্রহণে সৈকতের সীগাল পয়েন্টে ৬ নভেম্বর সকালে দু’দিন ব্যাপী এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এতে শিরোপা প্রত্যাশী মোহামেডান মাস্টার্স ও আবাহনী মাস্টার্স গ্রুপ পর্বের দু’টি করে ম্যাচ জিতে সেমির টিকেট কনর্ফাম করেছে। উদ্বোধনী ম্যাচে জুয়েল রানা, মাসুদ রানা, মানিক, আলফাজ, নকিবদের নিয়ে গড়া মোহামেডান মার্স্টাস ৫-২ গোলে বিজন, আসাদ, ফরহাদ, মসিহ, বরুন, আনোয়ার, জামরুলদের নিয়ে গড়া কক্স-চট্টগ্রাম মাস্টার্সকে হারিয়ে দূরন্ত সূচনা করে ।
মূলতঃ স্বাগতিক কক্স-চট্টগ্রাম মার্স্টাস হেরেছে মোহামেডানের নুরুল হক মানিকের কাছে। ৮০’ ৯০ দশকের এই ড্যাশিং মিডফিল্ডার একাই হ্যাট্রিকসহ ৫টি গোল করেন। স্বাগতিক দলের হয়ে জামরুল ও আসাদ গোল দু’টি করেন। দ্বিতীয় ম্যাচে রুপু, আরমান, জাকির, সোহেল রানা, পারভেজ, শুভ্র, খোকনদের নিয়ে গড়া আবাহনী মাস্টার্স ৩-০ গোলে আবু ইউসুফ, মনি, জনি, ডন, আমিন রানাদের নিয়ে গড়া মুক্তিযোদ্ধা মাস্টার্সকে হারিয়ে দেয়। তৃতীয় ম্যাচে অবশ্য মুক্তিযোদ্ধা মাস্টার্স ২-১ গোলে ব্রার্দাস মাস্টার্সকে হারায়। দিনের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চতুর্থ ম্যাচে আবাহনী মাস্টার্স ৪-৩ গোলে ব্রার্দাস মাস্টার্সকে পরাজিত করে। দিনের শেষে ম্যাচে মোহামেডান মাস্টার্স ৪-০ গোলে হারায় ওয়াফ মাস্টার্সকে।
এদিকে বেলুন উড়িয়ে চতুর্থ বারের মতো আয়োজিত এই টুর্ণামেন্টের অনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ও ৭০ দশকের তারকা গোলরক্ষক হাসানুল হক ইনু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে পর্যটন শিল্প প্রসারে সরকার ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে। সাগর সৈকতে খেলাধুলা, ঘুড়ি উৎসব, সাংস্কৃতিক কর্মকান্ড সবকিছু দেশের পর্যটন বিকাশে সহায়ক। তিনি খেলাধুলায় যেমন নিয়মকানুন মেনে ফাউল করলে হলুদ কার্ড-লাল কার্ড দেখতে হয়, ঠিক তেমনি অঘটন ঘটিয়ে ক্ষমতার চিন্তা করলে রাজনীতিতেও হলুদ কার্ড, লাল কার্ড দেখে রাজনীতি থেকে বিদায় নিতে হয়।
তথ্যমন্ত্রী আরও বলেন, আমি ৭০ দশকে গোলকিপার পজিশনে খেলতাম, গোলকিপারের মতো আমি রাজনীতিকেও আগলে রেখেছি। বর্তমানে ফুটবল মাঠে গোল দিতে না পারলেও আমি ঠিকই রাজনীতির মাঠে গোল দিচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আলী হোসেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাডার, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, স্পন্সরকায়ী প্রতিষ্ঠান রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিকুজ্জামান, আয়োজক ফুটবলের জন্য আমরা ওয়াফের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক।
আজ টুর্ণামেন্টের সমাপনী দিনে সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যানেল আই সরাসরি আজও সব ম্যাচ দেখাবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.