সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পেকুয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Relly - 2নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মনোজ্ঞ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় একটি মনোজ্ঞ র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুম প্রাঙ্গনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভার প্রারম্ভে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সমবায় ও জাতীয় পতাকা উত্তেলন করে আলাচনা সভার অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা সমবায় অফিসার ওসমান গনির সভাপতিত্বে “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মারুফুর রশিদ খান। প্রধান অতিথির বক্তব্যে মোরুফুর রশিদ খান বলেন, সমাজে একক প্রচেষ্টা ব্যার্থ হলেও যৌথ ও সমবায়ী প্রচেষ্টায় আনে সফলতা। যৌথ প্রচেষ্টার মাধ্যমে সৃ’শাসন প্রতিষ্টার মাধ্যমে সমবায় আন্দোলনের ধারাবাহিকতায় উদ্যেক্তা সৃষ্টি করে টেকসই উন্নয়ন নিশ্চিত সম্ভব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জাতীয় পাির্টর সদস্য সচিব এম.দিদারুল করিম, পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক নবাগত জাপা সংগঠক অবঃপ্রাপ্ত বিডিআর এম.জাহাঙ্গীর আলম।

বারবাকিয়া শাপলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিঃ মোঃ ফরহাদ এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন শাপলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মনছুর আলম ও সরকারী ঘোনা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সহ-সভাপতি আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কার্যলয়ের সহকারী পরিদর্শক দিদারুল ইসলাম, অফিস সহকারী রিমন সেন ও অফিস সহায়ক আশক এলাহী প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.