সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শান্তি মিশনে কঙ্গো যাচ্ছেন বিমান বাহিনীর ৩৫৮ সদস্য

শান্তি মিশনে কঙ্গো যাচ্ছেন বিমান বাহিনীর ৩৫৮ সদস্য

UNজাতিসংঘ শান্তি মিশনে অংশ নিতে শিগগিরই কঙ্গো যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর ৩৫৮ সদস্য।

এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে বিমান বাহিনী ঘাঁটি বাশারের (ঢাকা সেনানিবাস) এমআই-১৭ হ্যাঙ্গারে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এতে বিএএফ কন্টিনজেন্টের সদস্যদের দিকনির্দেশনা দেবেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।

এ মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি কন্টিনজেন্টের (ইউটিলিটি এভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) মোট ৩৫৮ জন বিমান বাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া একটি সি-১৩০ পরিবহন প্লেন, ৬টি এমআই-১৭ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।

আয়োজকরা জানান, মিশনের সাফল্য কামনায় মোনাজাত করা হবে।

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এয়ার অফিসার (ঢাকা) এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

-বাংলাদেশপ্রেসডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.