কক্সবাজার জেলার কৃষি প্রধান এলাকা ঈদগড়ে ধানক্ষেতগুলোর পাতা মোড়ানো পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে কয়েক দফা কীটনাশক ছিটিয়েও এসব পোকা দমন করা যাচ্ছে না। এতে শত শত একর ফসলী জমির ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে এলাকার শত শত কৃষক। তাদের ধারণা, পোকার আক্রমণ অব্যাহত থাকলে কয়েক শত একর ফসলী জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
এদিকে কৃষকের পাশাপাশি পোকা দুর করতে পরামর্শ ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। জানা গেছে ঈদগড়ের হাসনাকাটা, বড়বিল, ধুমছাকাটা, পানিস্যা ঘোনা, করলিয়া মুরা, ঠুটার বিল, ছগিরা কাটা, মাইজ পাড়া, চরপাড়া এলাকার বেশির ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। চলতি মৌসুমের প্রথম দিকে বৃষ্টিপাত না হওয়ায় ধানের চারা লাগাতে তাদের হিমশিম খেতে হয়েছে। পরে অধিক বৃষ্টিপাত ও বন্যার কারনে সময়মত ধানের চারা রোপন করতে পারেনি এলাকার বেশির ভাগ কৃষক। বর্তমানে কৃষকের ঘুম হারাম করে দিয়েছে পাতা মোড়ানো পোকা।
এ কারনে তারা এবার ভাল ফসলের আশা করছে না। এলাকার বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখা গেছে, পোকা প্রথমে ধান গাছের পাতার মোড়ে বাসা বাঁধে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.