সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী-শিশুসহ ৩জন আহত

পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী-শিশুসহ ৩জন আহত

Hamla - 8 (b)নিজস্ব প্রতিনিধি; পেকুয়া:

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী গ্রামে প্রতিপক্ষের লোকজনের হামলায় একই পরিবারের নারী-শিশুসহ ৩জন আহত হয়েছে। আহতরা হলেন, ওই গ্রামের ছালেহ আহমদের পুত্র নেজাম উদ্দিন (৩০), নেজামের তার স্ত্রী জুলেখা বেগম (২৫) ও তাদের ৩ বছর বয়সী পালক সন্তান। আহতদের পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন একই গ্রামের ইউনুচ নেতৃত্বে একদল লোক লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেজাম উদ্দিনের পরিবারের উপর হামলা চালায়।

হামলায় আহত নেজাম উদ্দিন অভিযোগ করেছেন, তিনি চকরিয়া আদালতে দায়েরকৃত ৯৭০নং মামলার সাক্ষী। ইউনুচের পক্ষে আদালতে সাক্ষী না দেওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে তার পরিবারে উপর হামলা চালানো হয়। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.