সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ফলোআপ…চকরিয়ায় দু’ডাকাতের চোখ উৎপাটনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ফলোআপ…চকরিয়ায় দু’ডাকাতের চোখ উৎপাটনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

Dakat - Mukul  09.11.15 (news & 3pic) f1 (4)মুকুল কান্তি দাশ, চকরিয়া:

কক্সবাজার জেলার চকরিয়ায় চিংড়িজোনের আধিপত্য বিস্তার নিয়ে ডাকাতদলের একটি গ্রুপ অন্য গ্রুপের ডাকাতদলের ২সদস্যের চোখ উৎপাটন ও আরেকজনকে পিটিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় হামলাকারী ডাকাতদলের ২১ জনকে আসামী করে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত সোমবার ভোরে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপ চিংড়িজোনে একদল ডাকাত অন্য গ্রুপের ডাকাতদলের সদস্যদের ২জনের চোখ উৎপাটন ও অন্য আরেকজনকে পিটিয়ে জখম করে। জখমি তিনডাকাত মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার ইউসুফ আলীর ছেলে হাবিব উল্লাহ লেদু (৩৩) ও একই উপজেলার নতুনবাজার এলাকার আবদুল করিমের ছেলে সাদ্দাম হোসেন (২৪) এবং চকরিয়া উপজেলার বদরখালীর ছনুয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আবুল হোসেন প্রকাশ পাখী ডাকাত (৩০)কে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

জখমিরা অপরাধ জগতের বাসিন্দা হওয়ায় তাদের পরিবারের কোন সদস্য মামলা করতে না আসায় পুলিশ বাদী হয়ে ২১জনকে আসামী করে মামলা করা হয় বলে থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.