সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কালের অতল গহবরে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

কালের অতল গহবরে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

Flower - Shapla -5অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:

কালের অতল গহবরে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা। শাপলা জাতীয় ফুল হলেও ইদানিং তেমন চোখে পড়ে না। গত কয়েক বছর আগেও এ ফুলে ভরে থাকতো খাল বিল ও পুকুর। জুড়িয়ে যেত সকলের প্রাণ-মন। কিন্তু বর্তমানে মানুষের প্রয়োজনে কিংবা ভূমিগ্রাসীদের কুদৃষ্টির কারণে খাল-বিল ভরাট ও শুকিয়ে যাওয়ায় জাতীয় ফুল শাপলা দিন দিন হারিয়ে যেতে বসেছে। রাষ্ট্রীয় ভাবে শাপলার সংরক্ষণ করা না হলে হয়তো একসময় তা বইয়ের পাতায় শোভা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জেলার বিভিন্ন এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, শাপলা ফুল সাধারণত বদ্ধ জলাশয় কিংবা খাল-বিলে জন্ম নেয়। দু’ধরনের শাপলা ফুটে বর্ষাকালে। একটি সাদা অপরটি লাল। বিভিন্ন এলাকা থেকে লাল শাপলা ইতিপূর্বেই বিলুপ্ত হয়ে গেছে। আর সাদাটিও বিলুপ্ত হওয়ার পথে। লাল শাপলা কবিরাজদের বিভিন্ন ঔষধী উপকরণ হিসাবে ব্যবহার হয়ে থাকে। আবার যখন জলাশয়ে ফুটে তখন প্রকৃতির সৌন্দর্যকে আরো রূপময় করে তোলে। এতে সাদা শাপলা যখন ফুল থেকে ফলে পূর্ণতা আসে তখন তাকে স্থানীয় ভাষায় ভ্যাট বলে। আর এই ভ্যাট থেকে এক ধরনের ছোট্ট ছোট্ট দানা বের হয়। আর এই দানা থেকে তৈরি হয় মুখরোচক খই।Flower - Shapla -2

অনুসন্ধানে জানা যায়, শাপলা ফুল অগভীর ঢোবা জলাশয়ে কিংবা খাল-বিলে সাদা শাপলা জন্মে থাকলেও পুকুরে লাল শাপলা জন্মে। বর্তমানে বছরের প্রায় বার মাসই বোরো চাষ থেকে শুরু করে সব ধরনের আবাদ হওয়ার কারণে বিলুপ্ত হতে বসেছে শাপলা। এছাড়া বদ্ধ জলাশয় গুলোতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার ফলে শাপলা জন্মানোর ক্ষেত্র গুলো হারিয়ে যাচ্ছে।

Flower - Shapla -4সচেতন মহলের অভিমত, জাতীয় ফুল সাদা শাপলা ও লাল শাপলা এক সময় হয়তো আর থাকবে না। তখন কাগজে-কলমে কিংবা কোন পাঠ্য বইয়ে আগামী প্রজন্মকে ধারনা নিতে হবে। তবে জাতীয় ফুল শাপলা বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হলে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন অঞ্চলে উদ্যোগ নিতে হবে। তবেই রক্ষা পাবে আমাদের জাতীয় ফুল শাপলা।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.