সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট : কক্সবাজার জেলা দলের নোয়াখালী যাত্রা

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট : কক্সবাজার জেলা দলের নোয়াখালী যাত্রা

Sports 12-11-2015ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজার জেলা ক্রিকেট দল ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা/২০১৫-১৬ এ অংশগ্রহণের জন্য ১২ নভেম্বর রাতে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। কক্সবাজার জেলা ক্রিকেট দলকে তিনটি টীমের মুখোমুখি হতে হবে যথাক্রমে ১৪ নভেম্বর কুমিল্লা, ১৫ নভেম্বর রাঙ্গামাটি, ১৭ নভেম্বর ফেনী।

কক্সবাজার জেলা দলের খেলোয়াড়গণ হলঃ সিরাজুল ইসলাম সাগর, ওয়াহিদুল ইসলাম মিনার, শাফিন মনির, এনামুল কবির ফাহিম, শাখাওয়াত হোসেন, নাহিদুল ইসলাম রবিন, সাদমান সাকিব, তানভীরুল ইসলাম শিপু, তানভীর আজম, নাদেমুল কবির সম্রাট, কামরুল হাসান ফারুকী, সাজ্জাদুল ইসলাম ইমন, মাহমুদুল হাসান তকি, সাজেদুল ইসলাম, রাকিবুল হক। কোচ ওমর ফারুক ফরহাদ, টীম ম্যানেজার মোঃ আলী রেজা তসলীম।
জেলা প্রশাসকের অফিস কক্ষে তাদেরকে বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, ফুটবল সম্পাদক এ.কে.এম. রাশেদ হোছাইন নান্নু, ডিএসএ নির্বাহী সদস্য আলী রেজা তসলীম ও ওমর ফারুক ফরহাদ, বিদায়কালে উপস্থিত সকলে খেলোয়াড়দের তথা অনূর্ধ্ব-১৮ জেলা দলের সফলতা কামনা করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.