বিধি না হওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।
শনিবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন সাভার উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন কালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় তিনি মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান। দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মিহির সারওয়ার, সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মো. শাহা আলম ও সাভার উপজেলা নির্বাচনী কর্মকর্তা মমিন মিয়া প্রমুখ।
শীর্ষ নিউজডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.