সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / লামায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

লামায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

Rafiq -Lama 15-11-2015 (news & 6pic) f1মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

লামা উপজেলায় পাঁচবারের বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। কনসার্ন ইউনিভার্সেল-বাংলাদেশ এর সহযোগিতায় ডিএফআইডি’র অর্থায়নে স্থানীয় এনজিও এন.জেড একতা মহিলা সমিতি প্রকল্পটি বাস্তবায়ন করেন।

এন.জেড একতা মহিলা সমিতি’র উদ্যোগে ১৫ নভেম্বর রবিবার বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার দুঃস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নগদ অর্থ বিতরণ করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

লামা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ আকতার এর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হারুণ-অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, এইচআরডি কনসার্ন ইউনিভার্সেল মোঃ জাহেদ নেওয়াজ, বান্দরবান জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ইসলাম বেবী, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, লামা পৌরসভার মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, একতা মহিলা সমিতি’র পরিচালক আনোয়ারা বেগম সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সাহিত্যিক নেপোলিয়ান বলেছেন আমাকে একজন শিক্ষিত মা দেও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তাই সমাজ গঠণে মা’দের ভূমিকা বেশী বলে তিনি দাবী করেন। তিনি সকলকে নারী সমাজকে সম্মান করতে বলেন। তাছাড়া দারিদ্র বিমোচনের জন্য সবাইকে তিনি সঞ্চয় করতে উত্সাহ প্রদান করেন। প্রকৃতিক বিপর্যয় মোকাবেলায় তিনি সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার অনুরোধ করে বলেন সবাই অন্তত ১টি করে গাছ লাগান তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমরা যদি পরিবেশকে ভালবাসি তাহলে পরিবেশ আমাদের কে ভালবাসবে।

উল্লেখ্য, লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে অতিরিক্ত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র ১ হাজার উপকারভোগীদের মাঝে নগদ ৯ হাজার টাকা করে মোট ৯০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.