সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / উখিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীনদের চাপের মুখে পুরনো প্রার্থীরা অসহায়

উখিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীনদের চাপের মুখে পুরনো প্রার্থীরা অসহায়

উখিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীনদের চাপের মুখে পুরনো প্রার্থীরা অসহায়

উখিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীনদের চাপের মুখে পুরনো প্রার্থীরা অসহায়

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজার জেলার উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন সাবেক সাংসদ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। অপরদিকে ছিলেন জননন্দিত জননেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী (প্রকাশ ঠান্ডা মিয়া)। আজ তাদের ভাই ও সুযোগ্য সন্তানেরাই চেয়ারম্যান হচ্ছেন। মূলত ঐ দুই পরিবারের নিয়ন্ত্রণে চলে উখিয়ার রাজনীতি। ইউপি নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় সম্ভাব্য প্রার্থীরা কৌশল অবলম্বন করছেন। কেউ দল পাল্টাচ্ছেন, কেউবা আবার শীর্ষ নেতার দরবারে লবিং-তদবিরে ব্যস্ত। ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন টিকেট নিশ্চিত করতে পারবে এমন নেতার প্রতিই সমীহ বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের। এবারের নির্বাচনে নতুন প্রার্থীদের আধিক্য বেশি হতে পারে। এতে দলীয় সমর্থন আদায়েও পুরনো প্রার্থীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন নবীনরা।

পালংখালী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আনোয়ারুল ইসলাম চৌধুরী ও মরহুম মকবুল হোসেনের মতো চেয়ারম্যান সেখানে আর দেখা যাবে না। এখন নবীনরাই সেখানে নেতৃত্ব দিচ্ছেন। রত্নাপালং ইউনিয়নের ৩ বারের সফল সাবেক চেয়ারম্যান শমশের আলম চৌধুরীর মতো দাপুটে নেতা আর খুঁজে পাওয়া যাবে না। তিনি আজ বয়সের ভারে বাড়িতেই অবস্থান করছেন। এখানেও নেতৃত্বে আছেন তরুণরাই।

জালিয়াপালং ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান ছিলেন মরহুম আহমদ শরীফ। তিনিও আজ আমাদের মাঝে নেই।

হলদিয়াপালং ইউনিয়নের প্রবীন চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন আলহাজ ফজলুল করিম সিকদার ও বাদশা মিয়া চৌধুরী। উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর তালিকায় রয়েছেন নবীনরাই। তাই নবীন প্রার্থীদের নিয়ে এক প্রকার ঘুম হারাম হয়ে উঠেছে পুরনোদের।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী মূল লড়াইয়ের আগে দলীয় সমর্থন আদায়ে বেগ পেতে হবে প্রার্থীদের। নির্বাচনে প্রার্থী হওয়ার দৌঁড়ে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবে। বড় দুই দলের মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এখনও নীরব থাকলেও প্রার্থী হতে তৎপরতা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থকরা। দলের ক্ষমতার সঙ্গে নিজের ক্ষমতা যুক্ত করতে মরিয়া মুজিব আদর্শের এসব প্রার্থী।

ব্যক্তি ইমেজ ও সাংগঠকি দক্ষতায় নিজেদের অবস্থান পাকাপোক্ত হলেও বিএনপি ও আওয়ামীলীগে একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় চাপে রয়েছেন নবীনদের চেয়ে প্রবীনরা।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.