সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / উখিয়ায় অপহৃত উপজাতি কিশোরী উদ্ধার হয়নি এখনো

উখিয়ায় অপহৃত উপজাতি কিশোরী উদ্ধার হয়নি এখনো

Lacimong - Ukhiya 16-11-2015 (2)নিজস্ব প্রতিনিধি, কোটবাজার

দীর্ঘ এক সপ্তাহর পার হলেও উদ্ধার হয়নি উখিয়ার অপহৃত উপজাতি কিশোরী লাচিমং চাকমা (১৪)। জানা যায় উখিয়া উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা পালংখালী তেলখোলা গ্রামের কেচিমং চাকমার মেয়ে লাচিমং চাকমাকে ৯ নভেম্বর রাত আনুমানিক ২টার সময় একই এলাকার মংকেচা চাকমার পুত্র উমংচ চাকমা (২০) ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে তাকে অপহরণ করে।

অপহরণের দীর্ঘ এক সপ্তাহ পার হলেও উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। উল্টো অপহৃতের পরিবারকে থানা-কোর্টে মামলা দিলে জানে মেরে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত।

অপহৃত কিশোরী লাচিমং চাকমার পিতা কেচিমং চাকমা অভিযোগ করে বলেন, তেলখোলা গ্রামের সন্ত্রাসী ও স্বস্ত্র ক্যাডারখ্যাত মাদক ব্যবসায়ী মৃত মাতাইং চাকমার পুত্র বাউনু চাকমা (৩২) চবিন্ন চাকমার পুত্র প্রদীপ চাকমা (৩৮) কুকুরাম চাকমার পুত্র মংচাইং চাকমা (২৬) পুমং চাকমার পুত্র উটিমং চাকমা (৫০) অপহৃত কিশোরী লাচিমংকে অজ্ঞাতনামা স্থানে নিয়ে নির্যাতন চালাচ্ছেন বলে জানান।

তিনি আরও বলেন জড়িতদের বিরুদ্ধে কোন ধরণের আইনগত ব্যবস্থা নিলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসী বাহিনী। তাই মানবাধিকার সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।

এ ব্যাপারে এনজিও সংস্থা হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম জানান অপহৃত কিশোরী লাচিমং চাকমার অপহরণের সাথে জড়িতদের অভিযুক্ত করে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। জড়িতদের কাছে নোটিশ পাঠাইলেও তা তোয়াক্কা করেনি। তাই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রতিদেককে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.