এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারে কারিতাস চট্টগ্রাম অঞ্চল কর্তৃক বাস্তবায়নকৃত বংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঝুঁকিপূর্ণ প্রতিবেশে সক্ষমতা ও জীববৈচিত্র্য উন্নয়নে জনগণ কর্তৃক পদক্ষেপ (ক্লেভ) প্রকল্পের সহায়তায় ইউনিয়ন ভিত্তিক কৃষকের বীজ মেলা মগনামা ও উজানটিয়া ইউনিয়নে সম্পন্ন হয়। ১৮ ও ১৯ নভেম্বর যথাক্রমে মগনামা ও উজানটিয়া ইউনিয়নে অনুষ্ঠিত উক্ত বীজ মেলার সভাপতিত্ব করেন স্থানীয় কমিউনিটির সভাপতিবৃন্দ। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ইউ.পি চেয়ারম্যান, এম.ইউ.পি, এন.জি.ও প্রতিনিধি, উন্নয়ন মিত্র, গন্যমান্য ব্যক্তি এবং প্রকল্পের উপকারভোগীবৃন্দ। মেলায় স্থানীয় কৃষেকরা তাদের উৎপাদিত ফসলের বিভিন্ন ধরনের শস্য ও সব্জী বীজ উপাস্থপন করেন এবং ২ দিনে ৩৪টি স্টল স্থান পায়, এতে মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়।
উপস্থিত অথিতিরা তাদের মতামত ও অনুভূতি ব্যক্ত করেতে গিয়ে অত্র মেলা আয়োজনের জন্য কারিতাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি একটি ব্যত্রিক্রমধর্মী উদ্যোগ এবং এই এলাকার জন্য এ ধরনের মেলা একেবারে নতুন, অত্র বীজ মেলার শিক্ষা নিয়ে আমাদের এলাকার কৃষকেরা সচেতন হবে ও নিজেদের চাষাবাদের বীজ নিজেরা সংরক্ষণের উদ্যেগ নিবে”। শেষে, অংশগ্রহণকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.