কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে চারটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির খবর পাওয়া গেছে। এ নিয়ে প্রতিবাদ সভাও করেছে এলাকাবাসী।
জানা যায়, ২৩ নভেম্বর গভীর রাতে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়াস্থ বদিউল আলম সওদাগরের দোকান সংলগ্ন চারটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়। তন্মধ্যে জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ জসিম উদ্দীনের ফার্মেসী, জুমবাড়ী মসজিদ সংলগ্ন আলম তাহেরের দোকান, মিজান সওদাগরের দোকান ও সাইফুল ইসলামের বিস্কুটের এজেন্ট বলে জানা যায়। চোরেরা এসময় নগদ টাকা, মালামালসহ মোবাইল নিয়ে যায় বলে সূত্রে প্রকাশ। এ ঘটনার প্রতিবাদে ২৪ নভেম্বর রাত ১০ টার দিকে উক্ত স্থানে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- ঈদগাঁও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ঈদগাঁও ২নং ওয়ার্ডের এমইউপি ছুরত আলম, জালালাবাদের সাবেক এমইউপি মোহাম্মদ জাকারিয়া, ডাঃ ওসমান, নুরুল হুদাসহ বিপুল সংখ্যক এলাকাবাসী। এসময় তারা এলাকার চুরি, ডাকাতি বন্ধের লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার ছুরত আলমের সাথে কথা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.