সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়ায় নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ পালিত

কুতুবদিয়ায় নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ পালিত

Rasel - 36-11-2015 (news & 2pic) f1 (2)নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুতুবদিয়া ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন নির্মূলকরণের প্রচারাভিযান পক্ষ/১৫ “নারী নির্যাতন মানব না,প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হব” এই স্লোগান নিয়ে পালিত হয়েছে।

প্রচারাভিযান পক্ষ উপলক্ষ্যে উপজেলা ব্র্যাকের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালীতে উপস্থিত ছিলেন, দাবী কর্মসূচীর শাখা ব্যবস্থাপক অসীম বিশ্বাস, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর উপজেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম, সঞ্জয় মজুমদার, হতদরিদ্র কর্মসূচীর ম্যানেজার মোঃ পিয়ারুল ইসলাম, আবুল হোসেন, দূর্যোগ ও জলবায়ু কর্মসূচীর ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ম্যানেজার আসমাউল হুসনা, অতিদরিদ্র কর্মসূচীর কর্মকর্তা শাহ এমরান, রাজিয়া সুলতানা, শাহিদা আক্তার, তাজুল ইসলাম, মিজানসহ পল্লী সমাজের অসংখ্য মহিলা কর্মীরা এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে র‌্যালী শেষে উপজেলা ব্র্যাক অফিসের মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অসীম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.