সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

Yabaগিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :

টেকনাফ সীমান্তে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার র্গাড ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আবু জার আল জাহিদ জানান, ২৮ নভেম্বর শনিবার দুপুর ১ টার দিকে লেদা বিওপি চৌকির নায়েক সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের একটি জংগল থেকে পরিত্যক্ত অবস্থায় প্যাকেটে মুড়ানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে প্যাকেট গুলো খুলে গণনা করে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে বহনকারী দল বিজিবির অভিযান টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে দূরে জংগলের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ইয়াবাগুলো সদর দপ্তরে রাখা হয়েছে এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.