মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ ২০১৫ এর স্টিয়ারিং কমিটির সভায় আসামী ২০ থেকে ২৩ ডিসেম্বর ৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর বিজয়ের মাসের ১ম দিনে মুক্তিযোদ্ধা দিবস পালন ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার অফিস উদ্বোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্টিয়ারিং কমিটির প্রধান এডভোকেট এ.কে আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এডভোকেট সিরাজুল মোস্তফা, মাহাবুবুল হক মুকুল, রেজাউল করিম, এডভোকেট রনজিত দাশ, ইঞ্জিঃ বদিউল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, সদস্য সচিব সত্যপ্রিয় চৌধুরী দোলন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় পরিষদ সদস্য, এডভোকেট তাপস রক্ষিত, সোহেল আহমদ বাহাদুর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক এবি ছিদ্দিকী খোকন।
১ ডিসেম্বর কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে বিকাল ৪টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুক্তিযোদ্ধা দিবসের সূচনা, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সন্ধ্যা ৫.৪৫ মিনিটে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের প্রামান্যচিত্র পরিবেশন এবং আলোর মিছিল, সন্ধ্যা ৭টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানের সুভাষ হলে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৫ এর অফিস উদ্বোধন।
অনুষ্ঠান সমূহে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, ছাত্র-যুবক ও পেশাজীবী সংগঠন সমূহকে উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে সফল করার জন্য আহবান জানানো হয়।
-প্রেসবিজ্ঞপ্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.