চট্টগ্রাম থেকে আড়াই বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে আসার পথে অপহরণকারীসহ শিশুটিকে চকরিয়া থেকে উদ্ধার করেছে তারই চাচা।
জানা যায়, ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম কর্ণফুলী থানাস্থ ইছা নগর এলাকার এক মাছের ফ্যাক্টরীতে চাকুরীরত কক্সবাজার সদর উপজেলার পশ্চিম পোকখালী এলাকার নাছির উদ্দীনের আড়াই বছরের শিশু পুত্র আরফাত হোসেন ফাহিম প্রতিদিনের ন্যায় ইছানগরস্থ বাসার সামনে খেলারত অবস্থায় তাকে অপহরণ করে নিয়ে যায় টেকনাফের হ্নীলার দিল মোহাম্মদ নামের এক যুবক। ফাহিমের চাচা রুবেল চট্টগ্রাম থেকে আসার পথে চকরিয়ায় একটি গাড়ীতে ঐ অপহরণকারী দিল মোহাম্মদের কোলে তারই ভাইপুত্র উক্ত শিশু ফাহিমকে দেখতে পেয়ে তার পিতা নাছিরকে মুঠোফোনে জানায়। পরে সেখান থেকে অপহরণকারী দিল মোহাম্মদকে আটকসহ ফাহিমকে উদ্ধার করে গভীর রাতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
এ ব্যাপারে ফাহিমের পিতা নাছির তার পুত্রের খোঁজে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একই দিন রাত নয়টার দিকে একটি অভিযোগ দায়ের করে। এর পরপরই পুত্রের খোঁজ পেয়ে হতবিহবল নাছির সহ তার পরিবার খুশিতে আত্মহারা হয়ে উঠে।
এ ব্যাপারে নাছিরের সাথে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিতের পাশাপাশি অপহরণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অপরদিকে অপহরণকারী দিল মোহাম্মদের সাথে কথা হলে সে নাছিরের কাছ থেকে টাকা পাবে বলে দাবী করে। অন্যদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.