নিজস্ব প্রতিবেদক; কক্সভিউ :
কক্সবাজারে সংবাদপত্র অফিসে কর্মরত কর্মকর্তাদের নিয়ে গঠিত কক্সবাজার সংবাদপত্র কর্মকর্তা পরিষদের প্রথমবর্ষ পূর্তি অনুষ্ঠান ঘরোয়াভাবে ১ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় দৈনিক ইনানী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বর্ষপূর্তির কেক কাটা হয় এবং শুরু হয় গ্র“প ফটোসেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সহ-সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক নুরুল হক চকোরী, সহ-সাধারণ সম্পাদক কায়সারুল ইসলাম, অর্থ সম্পাদক বিজয় কুমার ধর, নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, বাবুল দত্ত, উত্সব পাল, সাকের উলাহ, শাহ আলম, শরিফ উদ্দীন, মোঃ জুয়েল প্রমুখ।
বর্ষপূর্তির কর্মসূচী অনুযায়ী অনুষ্ঠানের শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এর আগে দেশ ও জাতির সমৃদ্ধি কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.