জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মহেশখালি উপজেলা আহবায়ক কমিটি গঠন কল্পে মত বিনিময় সভা প্রধান সড়কস্থ জেলা জাসদ কার্যালয়ে আশরাফুল করিম সিকদার নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মাসু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর জেলা জাসদের সহ-সম্পাদক দেবব্রত সেন দেবু, শহর জাসদের সহ-সভাপতি এ.কে.এম মাহতাবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নুর আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়াহিদ মুরাদ পুতুল, জয়নাল আবেদিন, আবু বকর ছিদ্দিক, এমরানুল হক, আলাউদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মহেশখালি উপজেলা জাসদকে সংগঠিত করে লবণ মৎস্য পানচাষীদের স্বার্থসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিবার্চন করার জন্য দলীয় কার্যক্রম পরিচালনা করার আহবান জানান।
সভা শেষে আশরাফুল করিম সিকদার নোমানকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট মহেশখালী উপজেলা জাসদ কমিটি গঠন করা হয়।
-প্রেসবিজ্ঞপ্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.