সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অবশেষে উখিয়া প্রেসক্লাব নির্বাচন শনিবার

অবশেষে উখিয়া প্রেসক্লাব নির্বাচন শনিবার

উখিয়া প্রেসক্লাব নির্বাচন

রফিক মাহামুদ; উখিয়া :

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল প্রতিক্ষিত উখিয়া প্রেসক্লাব নির্বাচন শনিবার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত ভোটাররা তাদের নিজের ভোট প্রদান করে উখিয়া প্রেসক্লাবকে সুসংগঠিত করতে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবেন। শেষ মুহুর্তের প্রচারণায় প্রার্থীগণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন।

এছাড়া ভোটারদের মন জয় করার জন্য প্রার্থীদের সারাদিন ব্যস্ততম সময় কাটাতে দেখা গেছে। তবে আগামী কমিটিতে ভোটাররা কাদের দায়িত্বে নিয়ে আসছেন তা আজ দেখার বিষয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঘোষিত তপশীল অনুযায়ী ১৯ ডিসেম্বর উখিয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সভাপতি পদে সাংবাদিক এডভোকেট আব্দুর রহিম, রফিক উদ্দিন বাবুল ও রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে সাংবাদিক দীপন বিশ্বাস, আমানুল হক বাবুল ও নুর মোঃ সিকদার, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক রতন কান্তি দে, সরোয়ার আলম শাহীন ও আভাষ শর্মা বিশু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাংবাদিক আহসান সুমন ও এইচ এম সেলিম উল­াহ, অর্থ সম্পাদক পদে সাংবাদিক কমরুদ্দিন মুকুল ও শফিউল ইসলাম আজাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাংবাদিক আবদুর রহিম সেলিম, সুলতান মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক পদে সাংবাদিক আমিনুল হক আমিন ও শহীদুল ইসলাম।

তবে কার্যকরী সদস্য পদে সাংবাদিক ফারুক আহমদ, হানিফ আজাদ, হুমায়ুন কবির জুশান ও মিজান-উর-রশিদ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শেষ পর্যন্ত কারা উখিয়া প্রেসক্লাবের নতুন দায়িত্বে আসছেন তা নিয়ে পুরো জেলা জুড়ে চলছে কঠিন সমীকরণ। নতুন সমীকরণ হিসেবে দেখা যাচ্ছে সদ্য প্রেস ক্লাবে অন্তর্ভূক্ত হওয়া ১০ জন নতুন ভোটার।

এ নিয়ে হিসাব নিকাশ কষছেন প্রার্থীরা। তবে এ ১০ জন নতুন ভোটারই বড় ফ্যাক্টর বলে মনে করছেন অনেক প্রার্থী। পরিস্থিতি শান্ত, স্বাভাবিক থাকলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস.এম আনোয়ার। সহকারী নির্বাচন কমিশনার নুরুল আমিন ছিদ্দিকী বলেন, যারা প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা বুঝতে পেরেছে উখিয়া প্রেসক্লাব একটি নজিরবিহীন নির্বাচন উপহার দিতে যাচ্ছে এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন। এ নির্বাচনে ৭টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৩৯ জন ভোটার তাদের নিজ নিজ ভোট প্রদান করবেন। তবে শেষ প্রশ্ন হচ্ছে- কারা পাচ্ছে বিজয়ের মালা তা এখন অপেক্ষার পালা।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.