সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাইনা এবার রুপালী পর্দায়

সাইনা এবার রুপালী পর্দায়

সাইনা এবার রুপালী পর্দায়

ভারতের প্রতিভাবান ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল। অলিম্পিকের আসর থেকে ব্যাডমিন্টনে দেশকে প্রথম পদক উপহার দিয়েছেন হায়দরাবাদের এই তারকা। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ভারতকে ব্রোঞ্জ এনে দেওয়ার পর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে।

বিশ্ব ব্যাডমিন্টনে এই মুহূর্তে দুই নাম্বারে অবস্থান করছেন সাইনা। আর সাইনার এই অসাধারণ উত্থানের কাহিনী এবার সিনেমার পর্দায় নিয়ে আসছেন ‘তারে জামিন পার’ খ্যাত পরিচালক অমোল গুপ্তে। সাইনাকে নিয়েই বায়োপিক বানাচ্ছেন তিনি।

মিলখা সিং, মেরি কমের পর এবার সাইনাকে নিয়েও সিনেমা হচ্ছে। সাইনার চরিত্রে দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের মধ্যেই যে কোনও একজনকে দেখা যাবে। যদিও কাস্টিং চূড়ান্ত হয়নি এখনও। মুহাম্মদ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও বায়োপিক আসছে। তার মাঝেই সাইনা বায়োপিক খবরে।

সাইনা নেহালের সঙ্গে ছবি নিয়ে কথা বলতে তার বাড়িতে গিয়েছিলেন অমোল। এ বিষয়ে তিনি বলেন, ‘স্পোর্টসের শীর্ষে বিচরণ করছে সাইনা। কিন্তু ওর সাফল্যের পথটাও সবার জানা উচিত্। তাই সাইনাকে নিয়ে বায়োপিক। সাইনা যেভাবে ব্যাডমিন্টন কোর্টে নিজেকে মেলে ধরেছে এর আগে কিন্তু সেই কাজ কেউ করেনি। তাই দেশের মানুষকে ওর গল্প শোনাতে চাই।’

সূত্র: ভারতীয় দৈনিক/প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.