কক্সবাজার থেকে প্রচারিত জেলার অন্যতম অনলাইন নিউজ পোর্টাল “কক্সভিউ ডট কম” এর উপদেষ্টা ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান দীর্ঘদিন (উচ্চ ডায়াবেটিস এবং পায়ের অবশ) শারিরিক অসুস্থার কারণে ঢাকার বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সকের অধীনে চিকিত্সাধীন আছেন। বর্তমানে তিনি প্রায় শয্যাসায়ী।
অ্যাডভোকেট আয়াছুর রহমানের রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বিবৃতি প্রদান করেন কক্সভিউ ডট কম এর উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, প্রকাশক মুহাম্মদ শফিকুল ইসলাম, সম্পাদক মোহাম্মদ সেলিম, বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.