সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে কারবারী আহত

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে কারবারী আহত

Gun (Pistol) - 8 (a)মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবান কুহালং ইউনিয়নের মিঞ্জিরি পাড়ার কারবারী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে। আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার গভীর রাতে বাড়ি যাওয়ার পথে তাকে গুলি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত রাজপূণ্যাহ মেলা দেখে বাড়ি ফিরছিলেন মিঞ্জিরি পাড়ার কারবারী (পাড়া প্রধান) থোয়াইহ্লামং মার্মা (৬৫)। বাড়ি ফেরার পথে কুহালং ইউনিয়নের মিঞ্জিরি পাড়া এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। কারা তাকে গুলি করেছে ও কি কারণে এই ঘটনা ঘটানো হয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা: ওমর ফারুক জানান, থোয়াইহ্লামং মার্মার বুকে গুলি লেগেছে। আশঙ্কাজনক মনে হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্লাহ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এখনো বিস্তারিত কিছু জানেন না।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.