উখিয়া নিবাসী জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ্জাহান চৌধুরীর সহধর্মিনী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য নাজিয়া জাহান সম্পা এডভোকেট এর মাতা বেগম শাহীন জাহান চৌধুরী ২১ অক্টোম্বর-২০১৫ইং সোমবার সকাল ৮.০০ মিনিটের সময় ঢাকার সিদ্ধেশরীস্থ কন্যা সম্পার বাসায় ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৫৮ বছর। এসময় তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।
আগামীকাল ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উখিয়া এ.কে.সি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য নাজিয়া জাহান সম্পা এডভোকেট এর মাতা বেগম শাহীন জাহান চৌধুরীর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট এ.কে আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক খান কায়সার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মরহুমা বেগম শাহীন জাহান চৌধুরী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট শাহজাহালাল চৌধুরী ভাবী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.