টেকনাফে পৃথক অভিযানে শীর্ষ দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হচ্ছে, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার পাড়া এলাকার মৃত কাদের হোসেনের ছেলে আলী আহাম্মদ (৪০) ও হারিয়াখালী এলাকার আবদুল করিমের ছেলে মোস্তাক (৩০) বলে জানায়।
১৩ জানুয়ারী সকালে ও সন্ধ্যায় টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে শাহপরীরদ্বীপ ঘোলাপাড়া ও হারিয়াখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে প্রেরন করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.