সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ফলোআপ- অটোরিক্সা চালক হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে বিশাল বিক্ষোভ মিছিল

ফলোআপ- অটোরিক্সা চালক হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে বিশাল বিক্ষোভ মিছিল

Michil- Sagor File-2 - 23-1-16এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে অটোরিক্সা চালক হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১১টার দিকে পোকখালীর আবাল-বৃদ্ধ-বণিতা কর্তৃক লাঠি হাতে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলটি ঈদগাঁও বাজারের প্রধান ডিসি রোড হয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বিক্ষোভ করে। এসময় বিক্ষোভকারীরা অটোরিক্সা চালক ফারুক হত্যাকারীদের অবিলম্বে ফাঁসির দাবী জানায়। তার প্রতিউত্তরে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া এলাকাবাসীর সাথে একাত্মতা পোষণ করেন। পরবর্তীতে মিছিলকারীরা বাসস্টেশনের দিকে মিছিল নিয়ে চলে যায়।

এ মিছিলে পোকখালীর সর্বস্তরের লোকজন অংশ নেন। এক কথায় বলতে গেলে ফারুক হত্যাকারীর ফাঁসির দাবীতে উত্থাল হয়ে উঠে পোকখালীবাসী।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.