লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন কেন্দ্র করে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও প্রাক নির্বাচনী প্রস্তুতি অংশ হিসেবে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর শেখ এইচএম আহসান উল্লাহ ২৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় বিশাল শোডাউন করে।
ফাইতং নয়াপাড়া জুনিয়র হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচন পূর্ব প্রস্তুতি সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর শেখ এইচএম আহসান উল্লাহ’র নেতৃত্বে হাজার হাজার জনতার স্বতস্ফূর্ত অংশ গ্রহণে বিশাল নির্বাচনী শোডাউন সহকারে যোগদান করা হয়েছে। এসময় সড়কের দু’পাশে করতালি দিয়ে স্থানীয় সাধারণ জনতা ও দলীয় নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান। উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ লোকজন চেয়ারম্যান প্রার্থী শেখ আহসান উল্লাহ’র শোডাউন ও জনসম্পৃক্ততা সহকারে উপস্থিতি দেখে অভিভুত হয়েছেন।
ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন পূর্ব প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা সহ আওয়ামীলীগের উপজেলা ও স্থানীয় অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় চেয়ারম্যান প্রার্থী শেখ এইচএম আহসান উল্লাহ দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন এবং সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা ও সমর্থন কামনা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.