সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামু-ঈদগড় সড়কে ডাকাতির চেষ্টা ভন্ডুল করে দিলো পুলিশ : বন্দুক উদ্ধার

রামু-ঈদগড় সড়কে ডাকাতির চেষ্টা ভন্ডুল করে দিলো পুলিশ : বন্দুক উদ্ধার

Gun  21 (d)মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় সড়কে ডাকাতির চেষ্টা ভন্ডুল করে দিলো পুলিশ। পুলিশী ধাওয়ায় ডাকাতদল পালিয়ে যাওয়ার পর তাদের ফেলে যাওয়া একটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

রামু থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে ঈদগড় সড়কে সশস্ত্র ডাকাত অবস্থান নিয়েছে মর্মে জনগণ থেকে খবর পাই। এ সংবাদ পাওয়া মাত্রই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেলে ডাকাতরা পিছু হটে। ধাওয়া করলে গহীণ অরণ্যে লুকিয়ে পড়ে। পরে ডাকাদের ফেলে যাওয়া একটি একনলা লম্বা বন্দুক উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, সশস্ত্র ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। রামু থানা এলাকায় কেউ অপরাধ করে পার পাবে না।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.